প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ২৬, ২০২৬, ১:৪৪ পি.এম
বাউফলে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদককারবারী আটক
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ দুই কথিত মাদককারবারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার কনকদিয়া ইউনিয়নের কুম্ভখালী-কাঠিকুল পাকা সড়ক থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানার উপপরিদর্শক (এসআই) সম্বিত রায়ের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। এ সময় কাঠিকুল গ্রামের আবুল প্যাদার ছেলে সাইফুল ইসলাম (২৮) এবং আব্দুল মান্নান হাওলাদারের ছেলে ইরান (৪৫)-কে আটক করা হয়। তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে বলে জানায় পুলিশ। বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে বাউফল থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more