প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: নভেম্বর ১৩, ২০২৬, ৪:২৯ পি.এম
বাউফলে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আরিফ সিকদার (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ১টা ২০ মিনিটের দিকে উপজেলার নওমালা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নওমালা গ্রামে এ অভিযান চালানো হয়। স্থানীয় আলী হোসেন মৃধার (৬৫) বাড়ির সামনের পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানার উপপরিদর্শক (এসআই) সম্বিত রায় সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এ সময় আরিফ সিকদারের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আরিফ সিকদার বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দাসাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত আবদুর রহিম সিকদার এবং মায়ের নাম মর্জিনা বেগম।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় বাউফল থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হবে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more