বাউফলে বগা-রাজনগর খাল পরিদর্শন ও বৃক্ষরোপণ করলেন জেলা প্রশাসক
Date: 2026-07-16
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ১৬, ২০২৬, ১:০৮ পি.এম
বাউফলে বগা-রাজনগর খাল পরিদর্শন ও বৃক্ষরোপণ করলেন জেলা প্রশাসক
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
"আমরা মাঠপর্যায়ে সরকারের অংশ হিসেবে সরকারের নীতিমালা বাস্তবায়নে কাজ করছি। পরিবেশ ও নদী-খাল রক্ষায় সবাইকে বেশি বেশি বাঁশ লাগাতে হবে। বাঁশ মাটি ধরে রাখতে সহায়তা করে এবং একটি বাঁশ সাধারণ গাছের তুলনায় প্রায় দেড় গুণ বেশি অক্সিজেন সরবরাহ করে।"
আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে পটুয়াখালীর বাউফলে 'তারেক রহমান ভূষিত খাল খনন কর্মসূচি'-এর অংশ হিসেবে বগা-রাজনগর খাল সরেজমিনে পরিদর্শনকালে এসব কথা বলেন পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।
পরিদর্শন শেষে তিনি খালের দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং পরিবেশ সংরক্ষণ ও মাটি ক্ষয়রোধে বাঁশসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সালেহ আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার রফিকুল ইসলাম, বাউফল থানার অফিসার ইনচার্জ ওসি সিরাজুল ইসলাম সিরাজ ও বগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামাল হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more