প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১৫, ২০২৬, ৪:২৬ পি.এম
বাউফলে তেতুলিয়া খেলাঘর আসরের শুভ উদ্বোধন
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে শিশু-কিশোরদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক বিকাশে তেতুলিয়া খেলাঘর আসরের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তেতুলিয়া খেলাঘর আসরের উদ্বোধন করেন বাউফল উপজেলা বিএনপির সদস্যসচিব ও তেতুলিয়া খেলাঘর আসরের সভাপতি আপেল মাহমুদ ফিরোজ।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক জিতেন্দ্র নাথ অমল, কৃষ্ণ বণিক, নীলিমা রানী সাহা,রাদেসাম সাহাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও খেলাঘর আসরের সংশ্লিষ্টরা।
আয়োজকরা জানান, তেতুলিয়া খেলাঘর আসরের মাধ্যমে শিশু-কিশোরদের সুস্থ বিনোদন ও সাংস্কৃতিক চর্চার সুযোগ সৃষ্টি করা হবে। এর আওতায় নাচ, গান, তবলা ও গিটারসহ বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে।
আয়োজকদের প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় শিশু-কিশোরদের প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের সৃজনশীল ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত করা সম্ভব হবে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more