প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১৫, ২০২৬, ৩:২৭ পি.এম
রাতে বাউফলের দুটি খাদ্য গুদাম পরিদর্শনে ইউএনও
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ও কালাইয়া খাদ্য গুদাম রাতে আকস্মিক পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে তিনি গুদাম দুটি পরিদর্শন করেন। এ সময় গুদামে মজুত খাদ্যশস্য, সংরক্ষণ ব্যবস্থা, নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে ইউএনও গুদামের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং সরকারি খাদ্যশস্য যথাযথভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনায় সতর্ক থাকার নির্দেশ দেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more