প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ১৪, ২০২৬, ১২:৪১ পি.এম
ব্যর্থ পিতাদের বিরুদ্ধে আর্জেন্টিনা
অ-অ+
অনলাইন ডেস্ক: সন্তানদের ভরণপোষণের দায়িত্ব পালনে ব্যর্থ
পিতাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে যুক্তরাষ্ট্রে
যাওয়া বা যাওয়ার পরিকল্পনায় থাকা প্রায় ১৩ হাজার পিতার তথ্য দেশটির কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের
সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছে হস্তান্তর করেছে। অভিযোগ, এসব ব্যক্তি দীর্ঘদিন ধরে তাদের
সন্তানের ভরণপোষণের অর্থ পরিশোধ করেননি। বুয়েন্স আয়ার্সের কর্মকর্তারা জানিয়েছেন,
বকেয়া ভরণপোষণ পরিশোধ না করা পর্যন্ত এসব ব্যক্তিকে বিশ্বকাপের ম্যাচ উপভোগ করার সুযোগ
থেকে বঞ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এটি দেশজুড়ে ভরণপোষণ বকেয়া সংক্রান্ত
সমস্যার বিরুদ্ধে সরকারের বৃহত্তর নীতির অংশ, যার মাধ্যমে হাজারো পরিবার ও শিশুর অধিকার
সুরক্ষার চেষ্টা করা হচ্ছে। বুয়েন্স আয়ার্সের মেয়র এ পদক্ষেপের পক্ষে
যুক্তি তুলে ধরে বলেন, “যারা নিজেদের সন্তানদের ভরণপোষণের মতো মৌলিক দায়িত্ব পালনে
ব্যর্থ হয়, তাদের অবশ্যই এর পরিণতি ভোগ করতে হবে।” তিনি আরও জানান, যেসব ব্যক্তি তাদের সন্তানের
ন্যায্য ভরণপোষণ প্রদান করেননি, তাদের স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। সরকারের এই পদক্ষেপ সামাজিক যোগাযোগমাধ্যমে
ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিভিন্ন শিশু অধিকার সংস্থা এবং সমাজকর্মীরা সিদ্ধান্তটিকে
স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এটি দায়িত্বজ্ঞানহীন অভিভাবকদের জবাবদিহির আওতায় আনার
একটি কার্যকর উদ্যোগ এবং একই সঙ্গে পারিবারিক দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরার একটি
শক্তিশালী বার্তা। বিশ্লেষকদের মতে, আর্জেন্টিনার এই উদ্যোগ
অন্য দেশগুলোর জন্যও একটি উদাহরণ হতে পারে, যেখানে শিশুদের অধিকার ও ভরণপোষণ নিশ্চিত
করতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের প্রয়োজন রয়েছে। তথ্য-জাগোবডি/ বিডিফেস মেহেদী হাসান দ্বীপ
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more