নিহার বিন্দু বিশ্বাস
বিপ্লবোত্তর কেমন বাংলাদেশ চাই
বাংলাদেশ হোক অহংকারের আতুরাশ্রম
বাংলাদেশ হোক বিশ্বস্ততার প্রতীক;
যে দেশে সবাই থাকবে নিরাপদে,নিঃসংকচে
দিন শেষে রাতের তারারা জ্বলবে নির্ভয়ে।
আমি
বিপ্লবোত্তর এমন বাংলাদেশ চাই
যে দেশে খেটে খাওয়া মানুষের থাকবে না খুধার
জ্বালা
নির্ভয়ে চলবে পথ
বাড়বে না দ্রব্যমূল্যে গতির পরিধি
চলবে না ঘুষের রাজত্ব
নেশার আখড়ায় অঙ্কুরোদগম হবে না নাবালক শিশু।
আমি
বিপ্লবোত্তর এমন বাংলাদেশ চাই
যেখানে আমলা মন্ত্রীদের অশুভ আস্তানায়
আর ; বেড়ে না উঠুক অবুঝ বালক।
রাজনীতির কালো ধোয়ায় আর ; কলঙ্কিত না হোক
বাঙালির প্রাণ।
সে প্রাণে চুমু না খাক দুর্নীতির ঠোঁট।
সেখানে অহরহ ফুটবে ফুল ; সুচেতনার।
আমি
বিপ্লবোত্তর এমন বাংলাদেশ চাই
যেখানে বৈষম্যের হবে না
আর;কোনো ঠাঁই।
ধর্মবর্ণের মিলন মেলায় আমরা সকলে ভাই।
আমি এমন বাংলাদেশ চাই।
১৫ ফেব্রুয়ারি ২০২৬।