বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান হঠাৎ অসুস্থ

Date: 2026-02-24
news-banner

অনলাইন ডেক্স:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও প্রধান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর শেওড়াপাড়ায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় তিনি শারীরিক অসুস্থতা বোধ করেন।

কাফরুল পশ্চিম থানা জামায়াতের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ডা. শফিকুর রহমানের। দলীয় সূত্র জানায়, অনুষ্ঠানস্থলে যাওয়ার পথেই তিনি হঠাৎ বমি করেন এবং শারীরিকভাবে প্রচণ্ড দুর্বল হয়ে পড়েন।

ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মুসা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- আমিরে জামায়াত প্রোগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। কিন্তু পথিমধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তিনি আর অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। আমরা তাঁর দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চাইছি।"

একইসাথে মহানগর উত্তর আমির সেলিম উদ্দিনও আমিরের সুস্থতা কামনা করে আল্লাহর দরবারে দোয়া করার আহ্বান জানিয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসকের পর্যবেক্ষণে বিশ্রামে রয়েছেন বলে জানা গেছে।

তথ্য-বিডি প্রতিদিন

বিডিফেস/শিমু

Leave Your Comments