প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ১২, ২০২৬, ৩:৪১ এ.এম
বিশ্বকাপের প্রথম গোলেই ইতিহাস গড়লেন কিনিয়োনেস
অ-অ+
অনলাইন
ডেস্ক: ২০২৬
বিশ্বকাপের পর্দা উঠতেই ইতিহাসের জন্ম দিলেন মেক্সিকোর ফরোয়ার্ড হুলিয়ান কিনিয়োনেস।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে ৮ মিনিট ৩২ সেকেন্ডে গোল করে তিনি হয়ে গেলেন
টুর্নামেন্টের প্রথম গোলদাতা। আর সেই গোলেই বিশ্বকাপের ইতিহাসে নিজের নাম স্থায়ীভাবে
লিখে রাখলেন এই ফুটবলার। ম্যাচের
শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছিল মেক্সিকো। তারই ফল আসে নবম মিনিটের আগেই। সতীর্থের
পাস ধরে বক্সের ভেতর থেকে নেওয়া কিনিয়োনেসের শট দক্ষিণ আফ্রিকার গোলরক্ষকের দুই পায়ের
মাঝ দিয়ে জালে জড়িয়ে যায়। গোল হতেই উল্লাসে ফেটে পড়ে গ্যালারি, আনন্দে মেতে ওঠে গোটা
মেক্সিকো। এই
গোলের মাধ্যমে একাধিক রেকর্ড গড়েছেন কিনিয়োনেস। বিশ্বকাপ ইতিহাসে এবারই প্রথম কোনো
আসরের প্রথম গোলটি করেছেন এমন একজন খেলোয়াড়, যিনি তাঁর প্রতিনিধিত্ব করা দেশের মাটিতে
জন্মগ্রহণ করেননি। জন্মসূত্রে কলম্বিয়ান হলেও বর্তমানে তিনি মেক্সিকোর জাতীয় দলের সদস্য। কলম্বিয়ার
মাগুই পায়ানে জন্ম নেওয়া কিনিয়োনেস ফুটবল ক্যারিয়ারের শুরু করেছিলেন নিজ দেশেই। পরে
মেক্সিকোর ক্লাব ফুটবলে যোগ দিয়ে নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন। দীর্ঘ সময় দেশটির
লিগে খেলার পর মেক্সিকোর নাগরিকত্ব গ্রহণ করেন এবং জাতীয় দলের হয়ে খেলার সিদ্ধান্ত
নেন। কলম্বিয়ার
বয়সভিত্তিক দলে খেললেও সিনিয়র দলে নিয়মিত সুযোগ পাননি তিনি। সেই হতাশা থেকেই শেষ পর্যন্ত
মেক্সিকোকেই নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ঠিকানা হিসেবে বেছে নেন। ২০২৩ সালে মেক্সিকোর
জার্সিতে অভিষেক হওয়ার পর ধীরে ধীরে দলের গুরুত্বপূর্ণ সদস্যে পরিণত হন। কিনিয়োনেসের
গোল শুধু ব্যক্তিগত অর্জন নয়, মেক্সিকোর ফুটবল ইতিহাসেও একটি নতুন অধ্যায়। বিশ্বকাপের
২৩টি আসরের মধ্যে এবারই প্রথম কোনো মেক্সিকান ফুটবলার টুর্নামেন্টের উদ্বোধনী গোলদাতা
হলেন। পাশাপাশি বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কনক্যাকাফ অঞ্চলের কোনো দেশের খেলোয়াড়
আসরের প্রথম গোল করার কীর্তি গড়লেন। বিশ্বকাপের
প্রথম ম্যাচেই তাই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন হুলিয়ান কিনিয়োনেস। একটি গোলেই
তিনি ভেঙেছেন পুরোনো ধারা, গড়েছেন নতুন ইতিহাস। ২০২৬ বিশ্বকাপের সূচনার সঙ্গে তাঁর
নামও থেকে যাবে স্মরণীয় হয়ে। তথ্য:
প্রথম আলো/ বিডিফেস মেহেদী
হাসান দীপ
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more