প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ১১, ২০২৬, ২:১২ পি.এম
বিশ্বকাপ উন্মাদনায়, তারকারা কে কোন দলে
অ-অ+
অনলাইন ডেস্ক: ফুটবল বিশ্বকাপ এলেই দেশের শোবিজ অঙ্গনেও শুরু হয় উৎসবের আমেজ।
প্রিয় দলকে ঘিরে তারকাদের উচ্ছ্বাস, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট এবং সমর্থকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার দৃশ্য বিশ্বকাপের আবহকে আরও প্রাণবন্ত করে তোলে। এবারও আর্জেন্টিনা ও ব্রাজিলকে ঘিরে
দুই শিবিরে বিভক্ত হয়েছেন দেশের জনপ্রিয় অভিনয়শিল্পীরা। আর্জেন্টিনার সমর্থক হিসেবে দেখা গেছে জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা, মেহজাবীন চৌধুরী, পরীমণি, পূজা চেরি, খায়রুল বাসার, ইরফান সাজ্জাদ, মাহিয়া মাহি, রাফিয়াত রশিদ মিথিলা এবং জায়েদ খানকে। নীল-সাদা জার্সিধারীদের প্রতি ভালোবাসা প্রকাশ করে তারা নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করছেন এবং প্রিয় দলের সাফল্য কামনা করছেন। অন্যদিকে ব্রাজিল শিবিরে রয়েছেন আফসানা মিমি, মোশাররফ করিম, জয়া আহসান, জিয়াউল ফারুক অপূর্ব, আফরান নিশো, অপু বিশ্বাস, শবনম বুবলী, বিদ্যা সিনহা মিম, তাসনিয়া ফারিণ, আইশা খান এবং লামিমা লাম। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রতি তাদের সমর্থনও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। তারকাদের এই ফুটবলপ্রেম নতুন
কিছু নয়। বিশ্বকাপ এলেই শুটিং সেট থেকে শুরু করে আড্ডার টেবিল—সবখানেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে ফুটবল। প্রিয় দল নিয়ে খুনসুটি
ও বন্ধুত্বপূর্ণ তর্ক-বিতর্কে মেতে ওঠেন তারকারা। মাঠের লড়াইয়ে শেষ পর্যন্ত কে জিতবে, আর্জেন্টিনা
নাকি ব্রাজিল—সেই উত্তর সময়ই বলে দেবে। তবে কোটি ভক্তের মতো ঢাকাই শোবিজের তারকারাও এখন অপেক্ষায় রয়েছেন প্রিয় দলের সাফল্য দেখার জন্য।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more