চীফ হুই হলেন বরগুনা-২ আসনের নূরুল ইসলাম

Date: 2026-03-02
news-banner

অনলাইন ডেক্স

বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনের সংসদ সদস্য নূরুল ইসলামকে ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, The Bangladesh (Whips) Order, ১৯৭২ (P.O. 64 of 1972) এর  ৩(১)Article 3(1)অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলামকে ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে নিয়োগ প্রদান করেছেন।

উল্লেখ্য, চিফ হুইপ হিসেবে তিনি সংসদে সরকারি দলের কার্যক্রম সমন্বয় ও পরিচালনার দায়িত্ব পালন করবেন।


তথ্য-বিডিপ্রতিদিন

বিডিফেস/সুমাইয়া শিমু

Leave Your Comments