ডেঙ্গু প্রতিরোধে আমতলীতে জনসচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা
Date: 2026-06-06
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ০৬, ২০২৬, ১২:৩১ পি.এম
ডেঙ্গু প্রতিরোধে আমতলীতে জনসচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা
অ-অ+
আমতলী(বরগুনা)সংবাদদাতা:
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং এডিস মশার বিস্তার রোধে বরগুনার আমতলীতে জনসচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) সকাল ১১টায় আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, জাতীয় স্বাস্থ্যসেবা (এনএসএস) কর্মীবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার। সভায় প্রধান অতিথির বক্তব্যে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং কোথাও যেন পরিষ্কার পানি জমে না থাকে সেদিকে বিশেষ নজর দিতে হবে। এ সময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও এনএসএস কর্মসূচির বিভিন্ন পর্যায়ের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, এর জন্য জনসচেতনতা বৃদ্ধি এবং প্রতিটি নাগরিকের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more