প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ২৬, ২০২৬, ১০:২২ এ.এম
দেশজুড়ে আজান নিষিদ্ধ করছে ডেনমার্ক
অ-অ+
অনলাইন ডেস্ক:
ইউরোপের দেশ ডেনমার্কে দেশব্যাপী মসজিদের মাইকে বা লাউডস্পিকারে আজান প্রচার নিষিদ্ধ করার একটি পরিকল্পনা হাতে নিয়েছে দেশটির সরকার। দেশটির অভিবাসন ও একীকরণবিষয়ক মন্ত্রী মর্তেন বোদস্কভ এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, জনপরিসরে আজানের শব্দ প্রচার বন্ধে সরকার আইনি পথ খতিয়ে দেখতে পুনরায় তদন্ত শুরু করতে যাচ্ছে। ড্যানিশ সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন, আজান ডেনমার্কের সংস্কৃতির সঙ্গে মেলে না এবং ডেনমার্কের আকাশজুড়ে আজানের শব্দ শোনা যাওয়া উচিত নয়। তিনি আরও দাবি করেন, ক্রমবর্ধমান 'ইসলামিকরণ' দেশের জনপরিসরের একটি বড় অংশ দখল করে নিচ্ছে।
উল্লেখ্য, ডেনমার্কে প্রায় ২ লাখ ৭০ হাজার মুসলিমের বসবাস এবং দেশটিতে প্রায় ১০০টির মতো মসজিদ রয়েছে। রাজধানী কোপেনহেগেনসহ বেশ কিছু এলাকায় কঠোর শব্দদূষণ নীতির কারণে ইতিমধ্যেই মাইকে আজান দেওয়ার ওপর স্থানীয় কিছু বিধিনিষেধ রয়েছে। তবে এবার পুরো দেশজুড়ে এর ওপর পূর্ণ নিষেধাজ্ঞা জারির জন্য আইনি রূপরেখা খোঁজা হচ্ছে। এর আগে ডেনমার্কের সামাজিক গণতন্ত্রী (সোশ্যাল ডেমোক্র্যাটস) সরকারের পক্ষ থেকে আজান নিষিদ্ধের এমন উদ্যোগ নেওয়া হলেও তা পূর্ণাঙ্গ রূপ পায়নি। সরকারের এই নতুন পরিকল্পনাটি দেশটির মুসলিম সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে ধর্মীয় স্বাধীনতা নিয়ে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more