প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১৪, ২০২৬, ৪:২৯ এ.এম
ঢাকার দুই সিটিতে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা
অ-অ+
অনলাইন ডেস্ক:
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের উদ্দেশ্যে মেয়র প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। সম্প্রতি রাজধানীর বাংলামোটরে অবস্থিত এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক যৌথ মতবিনিময় সভা শেষে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এই প্রার্থীর তালিকা ঘোষণা করেন। সভায় নির্বাচনী প্রস্তুতি জোরদারের পাশাপাশি মহানগরের ওয়ার্ড পর্যায় পর্যন্ত সাংগঠনিক ভিত্তি মজবুত করা, নাগরিক সংকট নিরসনে আন্দোলন গড়ে তোলা এবং স্থানীয় নিরাপত্তা ও রাজনৈতিক সচেতনতা বজায় রাখার ওপর বিশেষ দিকনির্দেশনা প্রদান করা হয়।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more