প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১৪, ২০২৬, ৪:৩৯ এ.এম
প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জনের নিয়োগ
অ-অ+
অনলাইন ডেস্ক:
প্রাণিসম্পদ অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত স্থায়ী শূন্য পদে লোকবল নিয়োগের লক্ষ্যে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে ‘সিমেন ক্যারিয়ার’ পদে ৩২ জন এবং ‘অফিস সহায়ক’ পদে ৫০৬ জনসহ মোট ৫৩৮ জন কর্মী নেওয়া হবে। যেকোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ নারী ও পুরুষ প্রার্থীরা মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতায় পদগুলোতে আবেদন করতে পারবেন। আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিমেন ক্যারিয়ার ও অফিস সহায়ক—উভয় পদের জন্য নিয়োগ পরীক্ষা একই দিনে এবং একই সময়ে গ্রহণ করা হবে।
আগ্রহী প্রার্থীদেরকে আগামী ১৫ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ৬ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল ৫টার মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত শর্তাবলী জানতে প্রাণিসম্পদ অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট dls.gov.bd ভিজিট করতে হবে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more