প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ২৩, ২০২৬, ১০:০০ এ.এম
ধানমন্ডিতে সাংবাদিকের ওপর জামায়াতের হামলা
অ-অ+
অনলাইন
ডেস্ক: রাজধানীর
ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় রাজনৈতিক কর্মসূচি শেষে এক গণমাধ্যমকর্মীর ওপর হামলার ঘটনা
ঘটেছে। আজ মঙ্গলবার সকালে জামায়াতে ইসলামীর একটি মিছিল পরবর্তী ব্রিফিং চলাকালে দৈনিক
সকালের রিপোর্টার মাহফুজুর রহমান শিশির এই অনাকাঙ্ক্ষিত হামলার শিকার হন। প্রত্যক্ষদর্শীদের
বিবরণ অনুযায়ী, আজ সকাল সাড়ে ৮টার দিকে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র
করে ধানমন্ডি ৩২ এলাকায় একটি মিছিল বের করে জামায়াতে ইসলামীর স্থানীয় জোন। মিছিল শেষে
নেতৃবৃন্দের ব্রিফিং চলার সময় কয়েকজন কর্মী কর্তব্যরত এক সাংবাদিককে উদ্দেশ্য করে
'আওয়ামী লীগের দোসর' বলে মন্তব্য করেন। সেখানে উপস্থিত অন্যান্য সাংবাদিকরা এই আপত্তিকর
মন্তব্যের তীব্র প্রতিবাদ জানালে উভয় পক্ষের মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জামায়াত কর্মীদের একটি অংশ সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের
ওপর চড়াও হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, আক্রমণকারীরা তার কলার চেপে ধরে উপর্যুপরি ঘুষি
ও লাথি মারে। পরে সহকর্মীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ
একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে
চিকিৎসাধীন অবস্থায় ক্ষোভ প্রকাশ করে সাংবাদিক মাহফুজুর রহমান শিশির বলেন, "যারা
মুখে সংবাদপত্রের স্বাধীনতার কথা বলেন, তাদের কর্মীদের কাছ থেকে এমন আচরণ অত্যন্ত লজ্জাজনক।
একজন পেশাদার সাংবাদিকের গায়ে হাত তোলা কি তাদের ঘোষিত স্বাধীনতার নমুনা?" এই অপ্রীতিকর
ঘটনার পর তীব্র নিন্দা ও দুঃখ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। দলটির ঢাকা মহানগরী দক্ষিণের
সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন গণমাধ্যমকে জানান: সাংবাদিকদের
ওপর কোনো ধরনের অসদাচরণ বা হামলাকে দল কখনোই সমর্থন করে না। ঘটনার
ভিডিও ফুটেজ দেখে সংশ্লিষ্ট হামলাকারীদের দ্রুত শনাক্ত করা হবে। দায়ীদের
বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এর পেছনে
কোনো বহিরাগত বা উসকানিদাতার ভূমিকা ছিল কি না, তাও খতিয়ে দেখতে একটি অভ্যন্তরীণ তদন্ত
করা হবে। গণমাধ্যমের
স্বাধীনতা রক্ষায় এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন উপস্থিত সাংবাদিক
সমাজ। তথ্য:
ইত্তেফাক/ বিডিফেস মেহেদী
হাসান
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more