দুমকিতে পল্লী উন্নয়ন দিবস ও বিআরডিবির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
Date: 2026-07-06
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ০৬, ২০২৬, ১:৩৯ পি.এম
দুমকিতে পল্লী উন্নয়ন দিবস ও বিআরডিবির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
অ-অ+
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে পল্লী উন্নয়ন দিবস ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, আনন্দ শোভাযাত্রা, পুরস্কার বিতরণ ও নারী উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ জুলাই) বিকেল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা বিআরডিবির যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা নমিতা রাণী, উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা জালাল উদ্দীন আহমেদ এবং মুরাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফোরকান আহমেদ। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পাঁচটি ইউনিয়নের সমবায় সমিতির সদস্য, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে একটি আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। এছাড়া পাঁচজন নারী উদ্যোক্তার মধ্যে মোট ৬ লাখ ২৫ হাজার টাকার ঋণ প্রদান করা হয়। বক্তারা বলেন, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে বিআরডিবির কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সমবায়ভিত্তিক উন্নয়ন কার্যক্রম আরও সম্প্রসারণের মাধ্যমে টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত করার ওপর তারা গুরুত্বারোপ করেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more