ইতালিতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন; ভিডিও কলে মরদেহ দেখানোর অভিযোগ
Date: 2026-05-01
অ-অ+
নিজস্ব প্রতিবেদক । ১ মে
২০২৬
ইতালিতে বসবাসরত দুই বাংলাদেশি
প্রবাসী ভাইয়ের পারিবারিক দ্বন্দ্বের জেরে ছোট ভাইকে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের
বিরুদ্ধে। হত্যার পর অভিযুক্ত বড় ভাই ভিডিও কলে বাংলাদেশে থাকা পরিবারের সদস্যদের কাছে
মরদেহ দেখিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। ঘটনাটি মুন্সীগঞ্জ জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি
করেছে। নিহত নয়ন শেখ (২১) এবং অভিযুক্ত
বড় ভাই হুমায়ুন শেখ (২৭) মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার সোনারং এলাকার বাসিন্দা। তারা
দেলোয়ার শেখের ছেলে। পারিবারিক সূত্র জানায়,
বুধবার (২৯ এপ্রিল) ইতালির একটি শহরে স্থানীয় সময় রাত ৮টার দিকে পারিবারিক বিষয় নিয়ে
দুই ভাইয়ের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে বড় ভাই হুমায়ুন শেখ ক্ষিপ্ত হয়ে ধারালো
অস্ত্র দিয়ে ছোট ভাই নয়নকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অভিযোগ রয়েছে, ঘটনার পর
হুমায়ুন শেখ ভিডিও কলে মুন্সীগঞ্জে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে নয়নের
রক্তাক্ত মরদেহ দেখান এবং হত্যার বিষয়টি স্বীকার করেন। এমন দৃশ্য দেখে পরিবারের সদস্যরা
ভেঙে পড়েন। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে শোকের পাশাপাশি চাঞ্চল্যের সৃষ্টি হয়। এদিকে, স্থানীয় আইনশৃঙ্খলা
রক্ষাকারী বাহিনী দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত হুমায়ুন শেখকে গ্রেপ্তার করেছে বলে
প্রবাসী সূত্রে জানা গেছে। টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ডাবলু জানান, ইতালিতে পারিবারিক দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ডের
তথ্য তারা পেয়েছেন। তিনি আরও বলেন, নিহতের স্ত্রী এর আগে পারিবারিক কলহের বিষয়ে একটি
অভিযোগ দায়ের করেছিলেন। ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের
মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। হত্যার সঠিক কারণ ও প্রেক্ষাপট জানতে ইতালির আইনশৃঙ্খলা
বাহিনীর তদন্ত অব্যাহত রয়েছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more