প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ২৪, ২০২৬, ৬:০৫ এ.এম
ফিলিস্তিনি শিশুদের ওপর ইসরায়েলি নিপীড়ন
অ-অ+
অনলাইন
ডেস্ক: ফিলিস্তিনি
শিশুদের ওপর ইসরায়েলি বাহিনীর নিয়মতান্ত্রিক ও উদ্দেশ্যমূলক মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে
বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। শিশুদের
মৌলিক অধিকার রক্ষায় এবং অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের
প্রতি এই বিশেষ তাগিদ দেওয়া হয়। সংবাদমাধ্যম
আলজাজিরার বরাত দিয়ে জানা গেছে, সম্প্রতি জাতিসংঘের একটি বিশেষ প্রতিবেদনে ফিলিস্তিনি
শিশুদের টার্গেট করে ইসরায়েলি বাহিনীর চালানো বিভিন্ন অপরাধের দালিলিক প্রমাণ উপস্থাপন
করা হয়েছে। এই প্রতিবেদনের প্রশংসা করে একটি বিবৃতি জারি করেছে ফিলিস্তিনের পররাষ্ট্র
মন্ত্রণালয়। বিবৃতিতে
উল্লেখ করা হয়, জাতিসংঘের প্রতিবেদনে উঠে আসা তথ্যগুলো আন্তর্জাতিক আইন এবং মৌলিক মানবাধিকার
সনদের গুরুতর লঙ্ঘনের দিকে ইঙ্গিত করে। ইসরায়েলি সামরিক বাহিনী এবং দেশটির উগ্রপন্থী
বসতি স্থাপনকারীরা প্রতিদিন সুপরিকল্পিতভাবে ফিলিস্তিনি শিশুদের নানাভাবে হেনস্তা ও
নির্যাতনের মুখোমুখি করছে। শিশুদের ইচ্ছাকৃতভাবে হত্যা করা, অভুক্ত রাখা, জোরপূর্বক
বাসস্থান থেকে উচ্ছেদ করা, নির্বিচারে বন্দি করে রাখা এবং শারীরিক ও যৌন সহিংসতার মতো
নৃশংসতার বেশ কিছু সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। একই সাথে অবরুদ্ধ
এই শিশুদের চিকিৎসাসেবা ও শিক্ষা লাভের মতো মৌলিক অধিকারগুলো থেকেও বঞ্চিত করা হচ্ছে। ফিলিস্তিনি
কর্তৃপক্ষের দাবি, জাতিসংঘের এই উদ্যোগ কেবল ইসরায়েলি অপরাধের দলিলপত্রই নয়, বরং দীর্ঘ
সময় ধরে এই নৃশংসতা বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের এক ধরণের ব্যর্থতার চিত্রও ফুটিয়ে
তুলেছে। ফিলিস্তিন মন্ত্রণালয় অবিলম্বে বিশ্বনেতাদের প্রতি কার্যকরী আইনি ও রাজনৈতিক
পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছে, যাতে অপরাধীদের বিচারের মুখোমুখি করে এই রক্তক্ষয়ী নিপীড়নের
অবসান ঘটানো সম্ভব হয়।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more