অনলাইন ডেক্স:
লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির দ্বিতীয়
ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফি (৫৩) গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি)
পশ্চিম লিবিয়ার জিনতান শহরে তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানাগেছে।
গত এক দশক ধরে সাইফ আল-ইসলাম গাদ্দাফি জিনতান শহরেই
অবস্থান করছিলেন। আল জাজিরা আরবির লিবিয়া সংবাদদাতা আহমেদ খলিফা জানান, প্রাথমিকভাবে
ধারণা করা হচ্ছে তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।
সাইফ আল-ইসলাম গাদ্দাফি ছিলেন মুয়াম্মার গাদ্দাফির
সন্তানদের মধ্যে সবচেয়ে পরিচিত ও প্রভাবশালী। ২০১১ সালে গাদ্দাফি সরকারের পতনের পর
তিনি গ্রেপ্তার হন, তবে পরে মুক্তি পান। মুক্তির পর তিনি লিবিয়ার রাজনীতিতে সক্রিয়
ভূমিকা রাখার চেষ্টা করেন।
সূত্র: জাগোবিডি/আল-জাজিরা/
বিডিফেস/এম ডিউক