প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ০২, ২০২৬, ১:৫৮ পি.এম
গাজায় ৩ ফিলিস্তিনি নিহত ইসরাইলি হামলায়
অ-অ+
অনলাইন ডেস্ক:
গাজায় চলমান সংঘাতের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির তোয়াক্কা না করেই ইসরাইলি সামরিক বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। সর্বশেষ বুধবার গাজা শহরের আল-হিলু স্টেশনের কাছে একটি বিশেষায়িত বেসরকারি হাসপাতাল ও জ্বালানি কেন্দ্র সংলগ্ন এলাকায় ইসরাইলি বিমান হামলায় অন্তত তিনজন ফিলিস্তিনি বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। স্থানীয় সূত্রের বরাত দিয়ে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা এই তথ্য নিশ্চিত করেছে। অন্যদিকে, ইসরাইলি সামরিক বাহিনী তাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে জানিয়েছে যে, উত্তর গাজায় পৃথক একটি অভিযানে তারা চারজন হামাস যোদ্ধাকে হত্যা করেছে। যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণার পর থেকে ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে বারবার চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলছে গাজার সরকারি কর্তৃপক্ষ। গণমাধ্যম দফতরের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি শুরুর পর থেকে এ পর্যন্ত ইসরাইল অন্তত তিন হাজার ৪৬৫ বার চুক্তি লঙ্ঘন করেছে। এই সময়ের মধ্যে ইসরাইলি আগ্রাসনে এক হাজার ৫৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তিন হাজার ৪০৬ জন। দীর্ঘমেয়াদি এই সংঘাতে গত ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত মোট নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩ হাজার ৬৬ জনে এবং আহতের সংখ্যা এক লাখ ৭৩ হাজার ৫১৪ জনে পৌঁছেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে বারবার যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান জানানো সত্ত্বেও, মাঠপর্যায়ে ইসরাইলি বাহিনীর আক্রমণ অব্যাহত থাকায় গাজাবাসীর মানবিক বিপর্যয় চরম আকার ধারণ করেছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more