গুপ্ত চিহ্নিত করার নির্দেশ তারেক রহমানের

Date: 2026-01-31
news-banner

অনলাইন ডেক্স:

নির্বাচনের আগে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করলে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, যারা মানুষের মধ্যে বিভ্রান্তিমূলক কথা ছড়াতে আসবে, তাদের গুপ্ত বলে চিহ্নিত করতে হবে।

শনিবার বিকেলে সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন- নির্বাচনের আগে অনেকেই আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে। যারা এ ধরনের চেষ্টা করবে, দেখামাত্র তাদের বলবেন তোমরা গুপ্ত। গত ১৬ বছরে আমরা তাদের দেখিনি। তারা লুকিয়ে ছিল।

তিনি আরও বলেন, স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে একই শক্তি ভিন্ন ভিন্ন অবস্থান থেকে সক্রিয় ছিল। তবে প্রতিপক্ষের সমালোচনায় সময় নষ্ট না করে জনগণের স্বার্থকেই অগ্রাধিকার দেওয়ার কথা বলেন তিনি। তারেক রহমান দাবি করেন, বিএনপিই একমাত্র দল যার দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে এবং দেশকে সঠিক পথে এগিয়ে নেওয়ার সক্ষমতা রাখে।

তিনি বলেন, আমাদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে, যেন কোনো ষড়যন্ত্র করে আবার জনগণের ভোটাধিকার কেড়ে নিতে না পারে। গত ১৬ বছরে যারা অধিকার আদায়ের জন্য জীবন উৎসর্গ করেছেন, তাদের সেই ত্যাগ যেন ব্যর্থ না হয়।


সূত্র-বিডিনিউজ/এম ডিউক

Leave Your Comments