হাসনাত আব্দুল্লাহর নির্বাচনি ব্যানারে আগুন

Date: 2026-02-03
news-banner

অনলাইন ডেক্স:

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্যসংগঠক হাসনাত আব্দুল্লাহর নির্বাচনি ব্যানারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের দক্ষিণ খাইয়ারুবুড়িপাড় সড়কের গাঙপাড় ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাঙপাড় ব্রিজ সংলগ্ন সড়কের ওপর টাঙানো হাসনাত আব্দুল্লাহর শাপলাকলি প্রতীকের কয়েকটি নির্বাচনি ব্যানারে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। একই রাতে উপজেলার আরও কয়েকটি স্থানে তার ব্যানারে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

দেবিদ্বার উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী শামীম কাউসার বলেন, রাতের আঁধারে পরিকল্পিতভাবে আমাদের প্রার্থীর নির্বাচনি ব্যানার পুড়িয়ে দেওয়া হয়েছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতারের দাবি জানাচ্ছি। এ বিষয়ে হাসনাত আব্দুল্লাহর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি। দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।


সূত্র-জাগোবিডি/এম ডিউক

Leave Your Comments