প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ২০, ২০২৬, ৪:০৯ এ.এম
আইফোনের জন্য শিক্ষকের ছেলেকে হত্যা
অ-অ+
অনলাইন ডেস্ক:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের রহস্য অনেকটাই উন্মোচিত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। গত শুক্রবার বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় বর্ডার গার্ড পাবলিক স্কুলের এই সপ্তম শ্রেণির শিক্ষার্থী। পরদিন শনিবার দুপুরে লালমাই পাহাড়ের একটি নির্জন জঙ্গল থেকে অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এক কিশোরকে আটক করে পুলিশ এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপ্রতিমের খোয়া যাওয়া আইফোনটি উদ্ধার করা হয়। সিসিটিভি ফুটেজ ও আলামত পর্যালোচনা করে তদন্তকারীরা নিশ্চিত হয়েছেন যে মূলত আইফোনটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই অপ্রতিমকে হত্যা করা হয়েছে; ঘটনায় জড়িত সন্দেহে অপর এক কিশোরকেও আটক করা হয়েছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more