প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: অক্টোবর ০৮, ২০২৬, ৪:১৩ এ.এম
ইরানে ফের হামলার পরিকল্পনা ট্রাম্পের
অ-অ+
অনলাইন ডেস্ক:
৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানবিরোধী বড় ধরনের সামরিক পদক্ষেপের কথা ভাবছে ট্রাম্প প্রশাসন। খবরটি মার্কিন সাময়িকী দ্য আটলান্টিক সহ একাধিক গণমাধ্যমে এসেছে। তাদের মতে, মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য আটলান্টিক নিশ্চিত করেছে যে, হোয়াইট হাউস কয়েক সপ্তাহের মধ্যে ইরানে ফের বড় ধরনের হামলার পরিকল্পনা করছে। এজন্য পেন্টাগনকে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপ ও লক্ষ্যবস্তু নির্ধারণ করে একটি পরিকল্পনা প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে।
ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা দ্য আটলান্টিককে আরও জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের দুটি গুরুত্বপূর্ণ লক্ষ্য রয়েছে। প্রথমত, জ্বালানি তেলের দাম কমানো এবং ইরানের সাথে চলমান সংঘাতের অবসান ঘটানো। এই সংঘাত নির্বাচনের আগে রাজনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য ব্যবহার করতে চান তিনি।
তবে, হোয়াইট হাউস বা মার্কিন প্রতিরক্ষা সদর দফতর এ বিষয়ে কোনো নিশ্চিত প্রতিক্রিয়া দেয়নি। হোয়াইট হাউস ইরানে ফের হামলার পরিকল্পনা সম্পর্কে দ্য আটলান্টিককে কোনো তথ্য দিতে অস্বীকার করেছে। পেন্টাগনও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
ডোনাল্ড ট্রাম্প ইরান ইস্যুতে ইতিপূর্বেও একাধিকবার মন্তব্য করেছেন যে, আমেরিকা ও ইসরায়েলের ইরান বিরোধী যুদ্ধ খুব শীঘ্রই শেষ হবে। ট্রাম্পের এমন ইঙ্গিত অনুযায়ী, নির্বাচনের কিছু দিন আগে বা নির্বাচনের পর এই সংঘাতের অবসান হওয়ার সম্ভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আসন্ন হওয়ার প্রেক্ষিতে ইরানে হামলার বিষয়টি নিয়ে মার্কিন প্রশাসন ইতিপূর্বেও আলোচনা করছে।
এ বিষয়গুলো যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ছাড়াও মধ্যপ্রাচ্য-ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরাও প্রতিবেদন করেছে। এর থেকে এটি স্পষ্ট যে, নির্বাচনের রাজনৈতিক ফায়দা নিতেই ট্রাম্প এমন পদক্ষেপের কথা চিন্তা করছেন। তথ্য: জাগোনিউজ / বিডিফেস
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more