ইরানের পরমানু স্থাপনা নাতাঞ্জে হামলা, ব্যাপক ক্ষতি
Date: 2026-03-02
অ-অ+
অনলাইন ডেক্স: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে
ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা নাতাঞ্জে হামলার অভিযোগ উঠেছে। তেহরানের দাবি,
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযানের সময় তাদের এই বৃহৎ পারমাণবিক কেন্দ্র লক্ষ্যবস্তুতে
পরিণত হয়েছে। জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থায় নিযুক্ত
ইরানের রাষ্ট্রদূত রেজা নাজাফি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)-এর ৩৫ সদস্যের
বোর্ড অব গভর্নরসের বৈঠকে বিষয়টি উত্থাপন করেন। সাংবাদিকদের তিনি জানান, সাম্প্রতিক অভিযানে
ইরানের শান্তিপূর্ণ ও আন্তর্জাতিক তদারকির আওতায় থাকা পারমাণবিক স্থাপনাগুলো আবারও
হামলার শিকার হয়েছে। রয়টার্সের এক প্রশ্নের জবাবে তিনি নিশ্চিত
করেন যে আক্রান্ত স্থাপনাটি নাতাঞ্জ। ইরানের ভাষ্যমতে, নাতাঞ্জ একটি বেসামরিক
পারমাণবিক কেন্দ্র, যা আন্তর্জাতিক পর্যবেক্ষণের অধীনে পরিচালিত হয়। তেহরান এই হামলাকে
গুরুতর ও উদ্বেগজনক বলে উল্লেখ করেছে। তাদের মতে, এ ধরনের ঘটনা শুধু ইরানের জন্য নয়,
বৈশ্বিক নিরাপত্তা কাঠামোর জন্যও প্রভাব ফেলতে পারে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more