জলাশয় ইজারা নিয়ে দ্বন্ধে বিএনপির দুই সমর্থক নিহত

Date: 2026-03-02
news-banner

অনলাইন ডেক্স:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার মাধাইনগর ইউনিয়নে একটি সরকারি জলাশয়ের ইজারা নিয়ে বিরোধের জেরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। সোমবার (২ ফেব্রুয়ারী) বিকেলে এ ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ১৫-থেকে ২০ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন- গোয়ালপাড়া গ্রামের ময়দান আলীর ছেলে আব্দুস সালাম (৫৫) এবং একই ইউনিয়নের জামতৈল গ্রামের মৃত মনছের আলীর ছেলে ইসমাইল হোসেন (৮০)।
স্থানীয়  সূত্রে জানা গেছে, গোয়ালপাড়া গ্রামের একটি সরকারি পুকুরের ইজারা নিয়ে স্থানীয় বিএনপি নেতা সিদ্দিকের সমর্থকদের সঙ্গে আসমত আলীর পক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার সকালে পুকুরে জাল ফেলা কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে গুরুতর আহত কয়েকজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুস সালামের মৃত্যু হয়। গুরুতর আহত ইসমাইল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় অভিযুক্ত আসমত আলীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। মাধাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রমজান আলী জানান, নিহত দুজনই বিএনপির সমর্থক ছিলেন।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
তথ্য-বিডিপ্রতিদিন
বিডিফেস/সুমাইয়া শিমু

Leave Your Comments