জামায়াত আমিরের ১০ আসনে অর্ধেকই নারী ভোটার

Date: 2026-02-01
news-banner

অনলাইন ডেক্স:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৫ আসনে ভোটের মাঠে স্পষ্ট হয়ে উঠছে বিএনপি ও জামায়াতে ইসলামীর লড়াই। এই আসটিতে প্রতিদ্বন্দ্বিতার উত্তাপও বেড়েছে রাজনৈতিক সমীকরণ বদলের সঙ্গে সঙ্গে।

মিরপুর-১০ এলাকার ভোটার সালমা বেগম (৪৭) জানান, নারীর কাজের স্বাধীনতা ও চাঁদাবিহীন সমাজই তাঁর প্রধান প্রত্যাশা। অতীতে পাওয়া সহায়তার কথা স্মরণ করে তিনি বিএনপিকে ভোট দেওয়ার ইচ্ছার কথাও প্রকাশ করেন তিনি। একই এলাকার রিকশাচালক দুলাল হোসেন বলেন, এই আসনের ভোটেও পড়তে পারে জাতীয় রাজনীতির প্রভাব।

বাংলাদেশ নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ঢাকা-১৫ আসনে মোট ভোটার ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন। এর মধ্যে নারী ভোটার প্রায় ৪৯ শতাংশ, যা ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই আসনে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আলোচনায়  রয়েছেন- জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন। ২০১৮ সালে এই আসনে নির্বাচন করেছিলেন ডা. শফিকুর রহমান, তখন তিনি বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।

সরেজমিনে জানা গেছে, মিরপুর এলাকায় বিএনপি ও জামায়াতের ব্যানার-পোস্টারই বেশি চোখে পড়ছে। অন্য দলগুলোর প্রচারণা তুলনামূলকভাবে সীমিত। ভোটারদের মতে, জলাবদ্ধতা, যানজট, চুরি-ছিনতাই ও চাঁদাবাজিই এই এলাকার প্রধান সমস্যা। ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা বলেন, যেই প্রার্থীই বিজয়ী হোন না কেন, এসব সমস্যার সমাধানই তাদের মূল প্রত্যাশা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমান প্রার্থী হওয়ায় জামায়াতে ইসলামী এই আসনে বাড়তি গুরুত্ব দিচ্ছে। নিয়মিত প্রচারণায় সক্রিয় রয়েছেন বিএনপির প্রার্থী। যে কারনে ঢাকা-১৫ আসনের নির্বাচন হাড্ডাহাড্ডি লরাই হওয়ার সম্ভাবনা রয়েছে।


তথ্য- জাগোবিডি/এম ডিউক

Leave Your Comments