অনলাইন
ডেক্স:
ঢাকা
মহানগর এলাকায় ২৪ ঘণ্টার জন্য আতশবাজি, পটকা ও বিস্ফোরক দ্রব্য সংক্রান্ত সব ধরনের
কার্যক্রম নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।পবিত্র শবে বরাত উপলক্ষে
এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো
হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দিনগত রাতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে
পবিত্র শবে বরাত পালিত হবে।
শবে
বরাতের পবিত্রতা রক্ষা, শান্তিপূর্ণ উদযাপন নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক
রাখতে ডিএমপি এই নিষেধাজ্ঞা জারি করেছে। নির্দেশনা অনুযায়ী, ৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা
থেকে ৪ ফেব্রুয়ারি সকাল ৬টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি ও পটকা ফোটানো,
ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো, পাশাপাশি বিস্ফোরক দ্রব্যের ক্রয়-বিক্রয়, পরিবহন ও ব্যবহার
সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
তথ্য-বিডিনিউজ/এমডিউক