প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ১৪, ২০২৬, ১:১৩ পি.এম
যেভাবে গ্রেফতার হলেন বেনজীর
অ-অ+
অনলাইন ডেস্ক: ঢাকা, ১৪ জুন: দুর্নীতি,
অর্থপাচার ও অবৈধ সম্পদ
অর্জনের একাধিক মামলার আসামি বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতার করা হয়েছে। জাতীয় সংসদে দেওয়া এক বিবৃতিতে এ
তথ্য নিশ্চিত করেছেন সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী জানান, গত ১২ জুন
আবুধাবিভিত্তিক আমিরাতের ফেডারেল ক্রিমিনাল পুলিশ ও ন্যাশনাল সেন্ট্রাল
ব্যুরো (এনসিবি) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারকে বেনজীরের গ্রেফতারের বিষয়টি অবহিত করে। বর্তমানে তিনি আমিরাতের আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে ইতোমধ্যে কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া
শুরু হয়েছে। আমিরাতের প্রচলিত আইন অনুসারে গ্রেফতারের ৩০ দিনের মধ্যে
আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন জমা দিতে হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয়
মামলার নথি, গ্রেফতারি পরোয়ানা এবং তদন্ত-সংক্রান্ত কাগজপত্র প্রস্তুত করা হয়েছে। সরকারি সূত্রে জানা যায়, দুর্নীতি দমন কমিশনের মামলাগুলোর ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যর্পণ প্রস্তাব অনুমোদন করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তা ইউএই কর্তৃপক্ষের
কাছে পাঠানোর কার্যক্রমও চলছে। সালাহউদ্দিন আহমদ বলেন, বেনজীরকে আইনের আওতায় আনতে বাংলাদেশ পুলিশ দীর্ঘদিন ধরে ইন্টারপোল-এর সঙ্গে সমন্বয়
করে কাজ করেছে। ২০২৫ সালের এপ্রিল মাসে তার বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন পাঠানো হয়। পরবর্তীতে ইন্টারপোল রেড নোটিশ জারি করলে আমিরাত কর্তৃপক্ষ গ্রেফতার কার্যক্রম সম্পন্ন করে। সাবেক এই পুলিশ কর্মকর্তার
বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা, নথি জালকরণ, অর্থপাচার, দুর্নীতি এবং পাসপোর্ট আইনের বিভিন্ন ধারায় মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য
গোপনের অভিযোগে তার পরিবারের সদস্যদের বিরুদ্ধেও পৃথক মামলা রয়েছে। দুর্নীতি দমন কমিশনের তদন্তে বেনজীর আহমেদ ও তার পরিবারের
বিরুদ্ধে প্রায় ৭৪ কোটি টাকার
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগ উঠে আসে। এ অভিযোগের ভিত্তিতে
২০২৪ সালের ডিসেম্বরে একাধিক মামলা দায়ের করা হয়। সংসদে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, এই গ্রেফতার বাংলাদেশের
আইন প্রয়োগকারী সংস্থাগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ সাফল্য। তার ভাষ্য অনুযায়ী, এটি প্রমাণ করে যে আইন সবার
জন্য সমান এবং অপরাধের অভিযোগে অভিযুক্ত কেউই আইনের ঊর্ধ্বে নন। উল্লেখ্য, বেনজীর আহমেদ ২০২০ সালের এপ্রিল থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এর মহাপরিচালক এবং
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর কমিশনার হিসেবেও
দায়িত্ব পালন করেছিলেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more