প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ১০, ২০২৬, ৭:২৫ এ.এম
জয়পুরহাটে একদিনে তিনটি মরদেহ উদ্ধার
অ-অ+
অনলাইন ডেস্ক: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় একই দিনে পৃথক তিনটি স্থান থেকে দুই নারী ও এক যুবকের
মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) দুপুর
থেকে সন্ধ্যার মধ্যে এসব মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন আক্কেলপুর পৌর এলাকার খামার কেশবপুর গ্রামের উত্তম চৌধুরীর স্ত্রী সাবিত্রী চৌধুরী (২৫), রুকিন্দীপুর ইউনিয়নের আওয়ালগাড়ী বড় মসজিদ এলাকার
নুরুল ইসলামের স্ত্রী বুলি বেওয়া (৭৬), এবং রায়কালী ইউনিয়নের দেওড়া গ্রামের কমল চন্দ্র বর্মণের ছেলে শিপন চন্দ্র বর্মণ (২৯)। পুলিশ ও স্থানীয় সূত্র
জানায়, আলাদা তিনটি ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে সেগুলো ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়। এ ঘটনায় পৃথক
অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে। স্বজনদের দাবি, তিনজনের মৃত্যুই আত্মহত্যাজনিত। সাবিত্রী চৌধুরীর ক্ষেত্রে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মরদেহ পাওয়া যায় বলে জানান তার স্বামী উত্তম চৌধুরী। তিনি বলেন, তার স্ত্রী দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। অন্যদিকে শিপন চন্দ্র বর্মণের পরিবার দাবি করেছে, ঋণের চাপ ও মানসিক অস্থিরতার
কারণে তিনি বিষাক্ত ট্যাবলেট সেবন করেন। একইভাবে বুলি বেওয়ার পরিবার জানায়, পারিবারিক ভরণপোষণ নিয়ে দীর্ঘদিনের কষ্ট থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং বিষপান করেন। তবে পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই দিনে তিনটি আলাদা স্থানে এমন মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও উদ্বেগের সৃষ্টি
হয়েছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more