প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ১০, ২০২৬, ৫:১২ এ.এম
অভিবাসন আইন প্রয়োগে কঠোর হচ্ছে মালয়েশিয়া
অ-অ+
অনলাইন ডেস্ক: মালয়েশিয়ায় অভিবাসন আইন আরও কঠোরভাবে
বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। এ লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা
রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয় জোরদার করার পাশাপাশি দেশব্যাপী
নজরদারি ও অভিযান সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক জানিয়েছেন,
অভিবাসন-সংক্রান্ত অপরাধ প্রতিরোধ এবং আইন প্রয়োগ কার্যক্রমকে আরও কার্যকর করতে একটি
বিশেষ ইনস্পেক্টরেট অব এনফোর্সমেন্ট গঠন করা হয়েছে। একই সঙ্গে বিদেশি নাগরিকদের বসবাস
বেশি এমন এলাকা এবং ঝুঁকিপূর্ণ অঞ্চলে লক্ষ্যভিত্তিক অভিযান পরিচালনা করা হবে। তিনি বলেন, ভিসার শর্ত লঙ্ঘন, অবৈধ
কর্মসংস্থান এবং অননুমোদিত ব্যবসায়িক কার্যক্রমে জড়িত বিদেশি নাগরিক ও তাদের নিয়োগদাতাদের
বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে যৌথ অভিযানও
পরিচালিত হবে। মহাপরিচালকের মতে, বিদেশি কর্মী ও নিয়োগকর্তাদের
অভিবাসন আইন মেনে চলা নিশ্চিত করতে বিভাগটি বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। অভিবাসন-সংক্রান্ত
অপরাধ দমনে কর্মকর্তাদের জন্য নির্দিষ্ট কর্মসম্পাদন সূচক (কেপিআই) নির্ধারণ করা হয়েছে,
যাতে আইন প্রয়োগের কার্যকারিতা আরও বাড়ানো যায়। তিনি আরও বলেন, বিদেশিদের জন্য দেওয়া
বিভিন্ন অভিবাসন সুবিধা যেন কেবল অনুমোদিত উদ্দেশ্যেই ব্যবহার করা হয়, তা নিশ্চিত করতে
বিভাগ প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি জনশৃঙ্খলা বজায় রাখা, অভিবাসন ব্যবস্থায় স্বচ্ছতা
নিশ্চিত করা এবং সুষ্ঠু অর্থনৈতিক পরিবেশ রক্ষায় কার্যক্রম অব্যাহত থাকবে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে ভিসার
অপব্যবহার, অবৈধভাবে কাজ করা এবং বিদেশিদের মাধ্যমে ব্যবসা পরিচালনার অভিযোগ বৃদ্ধি
পাওয়ায় মালয়েশিয়া সরকার অভিবাসন নীতিতে আরও কঠোর অবস্থান নিয়েছে। এর ধারাবাহিকতায় দেশজুড়ে
নজরদারি ও আইন প্রয়োগ কার্যক্রম জোরদার করা হচ্ছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more