কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে তদন্ত
Date: 2026-05-03
অ-অ+
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলায়
মেহেরুন্নেছা উর্মি (২৮) নামে এক নারী পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২ মে) ভোররাতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের একটি ভাড়া
বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত উর্মি কলাপাড়া থানায়
কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি বাউফল উপজেলার ইন্দ্রপুর গ্রামের বহিষ্কৃত পুলিশ সদস্য
মহিববুর রহমান বাপ্পীর স্ত্রী এবং বরগুনার আমতলী পৌর শহরের শাহজাহান মিয়ার মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,
প্রায় আট মাস আগে স্বামী ও দুই সন্তানকে নিয়ে উর্মি পশ্চিম বাদুরতলীর একটি পাঁচতলা
ভবনের তৃতীয় তলায় ভাড়া বাসায় ওঠেন। দাম্পত্য জীবনে নানা বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই
কলহ লেগে থাকত বলে জানা গেছে। শনিবার রাত দেড়টার দিকে
উর্মির স্বামী বাপ্পী থানায় খবর দেন যে, তার স্ত্রী ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
করেছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ঘটনার পর উর্মির স্বামী ও দুই সন্তানকে থানায় আনা
হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। প্রয়োজনে ময়নাতদন্তসহ অন্যান্য আইনি
প্রক্রিয়া গ্রহণ করা হবে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের
সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, সব দিক বিবেচনায় নিয়ে মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা করা
হচ্ছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more