অনলাইন ডেক্স: ইরানের বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি)
কুদস ফোর্সের প্রধান জেনারেল ইসমাইল কানি-কে ঘিরে নতুন করে জল্পনা ও বিতর্ক তৈরি হয়েছে।
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ-এর
হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে
কিছু জানায়নি ইরান। গত ২৮ ফেব্রুয়ারি তেহরান-এ ইরানের সর্বোচ্চ
নেতা আয়াতুল্লাহ আলি খামেনি-র বাসভবনে ভয়াবহ বিমান হামলার পর থেকেই জেনারেল কানিকে
নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। ওই হামলায় খামেনিসহ ইরানের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা
নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়। আরব গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে,
হামলার কয়েক মিনিট আগে কানি ওই সুরক্ষিত কম্পাউন্ড থেকে বেরিয়ে যান। এই ঘটনাকে কেন্দ্র
করে আইআরজিসির অভ্যন্তরে সন্দেহ তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, খামেনির
অবস্থান সংক্রান্ত গোপন তথ্য শত্রুপক্ষের কাছে ফাঁস করার অভিযোগ উঠেছে কানির বিরুদ্ধে।
এর ভিত্তিতেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বাহিনী ওই হামলা চালায় বলে ধারণা করা হচ্ছে। ২০২০ সালে মার্কিন হামলায় নিহত কাসেম
সোলেইমানি-র মৃত্যুর পর কুদস ফোর্সের দায়িত্ব পান ইসমাইল কানি। এরপর থেকে মধ্যপ্রাচ্যের
বিভিন্ন সংঘাত ও সামরিক কর্মকাণ্ডে তাকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যায়। তবে ইরান সরকার বা আইআরজিসি এখন পর্যন্ত
কানিকে গ্রেপ্তার, বিচার বা মৃত্যুদণ্ড দেওয়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।
সাম্প্রতিক সময়ে জনসমক্ষে তার অনুপস্থিতি ঘিরেই এসব গুঞ্জন আরও জোরালো হয়েছে বলে পর্যবেক্ষকরা
মনে করছেন। তথ্য-বিডিপ্রতিদিন বিডিফেস/সুমাইয়া শিমু
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more