কুয়াকাটা রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতির মৃত্যুতে শোকের ছায়া

Date: 2026-04-26
news-banner

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি:
কুয়াকাটা খাবার হোটেল ও রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি কলিম মাহমুদের মৃত্যুতে পর্যটন নগরী কুয়াকাটায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি দীর্ঘদিন ধরে যক্ষাসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।
রবিবার (২৬ এপ্রিল ২০২৬) সকাল ৭টার দিকে ঢাকার শ্যামলী এলাকার অ্যালায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে কুয়াকাটা প্রেসক্লাব, কুয়াকাটা রেস্তোরাঁ মালিক সমিতি, হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক), কুয়াকাটা শিল্পী গোষ্ঠী এবং সিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাস কর্তৃপক্ষসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। একই সঙ্গে তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
পর্যটন ব্যবসায়ী হিসেবে কলিম মাহমুদ কুয়াকাটায় আগত পর্যটকদের সেবার মান উন্নয়ন এবং স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সংশ্লিষ্টদের মতে, তার মৃত্যুতে কুয়াকাটার রেস্তোরাঁ ও পর্যটন খাতে অপূরণীয় ক্ষতি হয়েছে।
ব্যক্তিগত জীবনে তিনি সবার কাছে প্রিয় ছিলেন। তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের বার্তা ছড়িয়ে পড়ে। শোকে স্তব্ধ হয়ে পড়েছে পুরো কুয়াকাটা।

Leave Your Comments