অনলাইন ডেক্স: দেশের সাধারণ পরিবারের রান্নার কষ্ট দূর করতে এলপিজি কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন-
প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে যশোরের শার্শায় ঐতিহাসিক উলশী-যদুনাথপুর
খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী নারীদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকারের সদিচ্ছার কথা তুলে ধরে
বলেন- মা-বোনদের বড় কষ্টের কারণ হলো রান্নায় ভোগান্তি। আমরা দেশের মায়েদের কাছে ফ্যামিলি
কার্ড পৌঁছে দিচ্ছি, ঠিক তেমনি এবার এলপিজি কার্ড পৌছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই
কার্ডের মা-বোনদের হাতে সরাসরি এলপিজি গ্যাস
পৌঁছে দেওয়া হবে। রান্নার জন্য কষ্ট করতে না
হয় মা-বোনদের। নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, মা-বোনদের স্বাবলম্বী করার জন্য ফ্যামিলি কার্ড
দেওয়া শুরু হয়ছে। আগামী ৫ বছরের মধ্যে আমরা চেষ্টা করবো দেশের প্রতিটি গ্রামের মায়েদের
হাতে পৌছে দিতে। সব ধর্মের মানুষের প্রতি সম্মান জানিয়ে বক্তব্য শেষ করেন প্রধানমন্ত্রী তারেক
রহমান। তথ্য-জাগোবিডি বিডিফেস/ মেহেদী হাসান দ্বীপ
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more