মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া বাজারে ককটেল বিস্ফোরণের ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বাজারের ওহিদুল ইসলামের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। বিকট শব্দে বিস্ফোরণ ঘটলেও এতে কেউ হতাহত হননি।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বিস্ফোরণের সময় নৈশবাজারে ব্যবসায়ী ও পথচারীদের ব্যাপক আনাগোনা ছিল। হঠাৎ বিকট শব্দে পুরো বাজার এলাকা কেঁপে উঠলে পথচারী ও দোকানদাররা জীবন বাঁচাতে দিকবিদিক ছোটাছুটি শুরু করেন।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া জানান, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং ঘটনার পেছনে জড়িত দুষ্কৃতকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more