মূল প্রতিশ্রুতিগুলোপ্রতিশ্রুতিগুলো এখনো অপূর্ণ, চাকসু কী করছে
Date: 2026-09-15
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১৫, ২০২৬, ১:৪২ এ.এম
মূল প্রতিশ্রুতিগুলোপ্রতিশ্রুতিগুলো এখনো অপূর্ণ, চাকসু কী করছে
অ-অ+
অনলাইন ডেস্ক:
দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন অনুষ্ঠিত হলেও নির্বাচিত প্রতিনিধিদের মেয়াদের এক বছর পূর্ণ হওয়ার মুখে প্রধান প্রতিশ্রুতিগুলো অকালেই রয়ে গেছে। নির্বাচনের আগে ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের নানা সংকট সমাধান ও ক্যাম্পাসের মানোন্নয়নে ৩৩ দফার ইশতেহার প্রকাশ করেছিল। কিন্তু মেয়াদের শেষ প্রান্তে এসে দেখা যাচ্ছে, আবাসন সংকট দূর করা, শাটল ট্রেন ও পরিবহন ব্যবস্থার উন্নতি, চিকিৎসাকেন্দ্রকে আধুনিকায়ন এবং নিরাপদ ও নারীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার মতো মৌলিক এবং গুরুত্বপূর্ণ অঙ্গীকারগুলোর বড় অংশই অধরা থেকে গেছে।
প্রথম আলোর বিশ্লেষণ ও ইশতেহার ধরে করা অনুসন্ধানে দেখা যায়, ঘোষিত ৩৩টি অঙ্গীকারের মধ্যে ১৮টিই বাস্তবায়িত হয়নি। মাত্র ১০টি প্রতিশ্রুতি পুরোপুরি এবং ৫টি আংশিক বাস্তবায়িত হয়েছে। তবে যা বাস্তবায়িত হয়েছে, তার সিংহভাগই সাধারণ বা ছোট পরিসরের কাজনির্ভর; ফলে সাধারণ শিক্ষার্থীদের ভোগান্তি ও মূল সংকটগুলোর দৃশ্যমান কোনো পরিবর্তন হয়নি। শুধু প্যানেল নয়, বিজয়ী নেতাদের নিজস্ব ২২২টি অঙ্গীকারের মধ্যে ১০৭টিই অপূর্ণ রয়ে গেছে, যার মাধ্যমে প্রতীয়মান হয় যে ব্যক্তিগত স্তরেও দেওয়া প্রতিশ্রুতির প্রায় অর্ধেকই বাস্তবে রূপ নেয়নি।
চাকসুর বর্তমান কমিটির মেয়াদ আগামী ২৩ অক্টোবর শেষ হতে যাচ্ছে। সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের অভিমত, দীর্ঘ প্রতীক্ষিত ছাত্র সংসদ চালু হওয়ার পর বড় ধরনের ইতিবাচক পরিবর্তনের আশা থাকলেও ইশতেহার বাস্তবায়নে গতিহীনতা শিক্ষার্থীদের হতাশ করেছে। বিপরীতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে জানানো হয়েছে, তারা সাধ্যমতো সহায়তা দিয়ে যাচ্ছে এবং অনুকূল পরিবেশ থাকলে মেয়াদের পর যথাসময়ে পুনরায় নির্বাচনের চেষ্টা করা হবে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more