প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ২৬, ২০২৬, ২:২৪ পি.এম
বাউফলে ভাতিজার হাত ধরে পালালেন চাচী
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে ভাতিজার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে এক গৃহবধূ ঘর
ছেড়েছেন বলে অভিযোগ উঠেছে।
স্বামীর দাবি, দুজন একসঙ্গে চলে
যাওয়ার সময় নগদ টাকা
ও স্বর্ণালঙ্কারও নিয়ে গেছেন। এ
ঘটনায় স্ত্রী, ভাতিজাসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে
উপজেলার নওমালা ইউনিয়নে এ ঘটনা ঘটে
বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগকারী আলাউদ্দিন মুন্সী জানান, জীবিকার তাগিদে তিনি দীর্ঘদিন ঢাকায়
অবস্থান করতেন। ইতিমধ্যে দুই মেয়ে বিবাহ
দিয়েছেন। ছেলে বাড়িতে থাকে।
তিনি বাড়ীতে না থাকার সুযোগে
তার স্ত্রী রিনা বেগমের সঙ্গে
একই বাড়ির ভাতিজা মামুন মুন্সীর ঘনিষ্ঠতা তৈরি হয়, যা
পরে প্রেমের সম্পর্কে রূপ নেয় বলে
তিনি দাবি করেন। বিষয়টি
জানাজানি হলে স্থানীয়রা একাধিকবার
সতর্ক করলেও তাদের সম্পর্ক অব্যাহত ছিল বলে অভিযোগে
উল্লেখ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়,
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে
রিনা বেগমের সহযোগিতায় মামুন মুন্সী বসতঘরে প্রবেশ করে জমি কেনার
জন্য রাখা নগদ ২
লাখ ৩০ হাজার টাকা,
প্রায় ২০ আনা স্বর্ণালঙ্কার
এবং রিনা বেগমের ব্যবহৃত
কাপড়চোপড় নিয়ে মোটরসাইকেলে করে
চলে যান। স্বর্ণালঙ্কারের আনুমানিক
মূল্য প্রায় ৩ লাখ ২
হাজার টাকা বলে অভিযোগকারীর
দাবি। এ ঘটনায় আলাউদ্দিন
মুন্সী তার স্ত্রী রিনা
বেগম, ভাতিজা মামুন মুন্সীসহ পাঁচজনের বিরুদ্ধে বাউফল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম
বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি
তদন্ত করে প্রয়োজনীয় আইনগত
ব্যবস্থা নেওয়া হবে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more