প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১৯, ২০২৬, ৬:৫৪ এ.এম
বাউফলে পূজা উদযাপন পরিষদের শারদীয় শুভেচ্ছা
অ-অ+
বাউফল প্রতিনিধি:
"ধর্ম যার যার, রাষ্ট্র সবার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর বাউফলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাউফল উপজেলা শাখার উদ্যোগে শারদীয় শুভেচ্ছা বিনিময় ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বার বাউফল সার্বজনীন কেন্দ্রীয় কালীবাড়ী মন্দির প্রাঙ্গণে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বাউফল উপজেলা শাখার সভাপতি সঞ্জিত সাহা। অনুষ্ঠান সঞ্চালনা করেন শংকর কুমার বণিক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পটুয়াখালী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট কাজল বরণ দাস। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সঞ্জয় খাসকেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সহ-শিক্ষা, গবেষণা ও কর্মসংস্থান সম্পাদক কৃতিবাস পাল বিদ্যুৎ, বীর মুক্তিযোদ্ধা বিজয় কৃষ্ণ দাস, কালীবাড়ীর সিনিয়র সহ-সভাপতি রনজিৎ চন্দ্র সাহা, অতুল পাল, সুশান্ত সাহা, জিতেন্দ্র নাথ রায় এবং বাউফল পৌর বিএনপির সভাপতি ও পৌর কাউন্সিলর মো. হুমায়ুন কবির।
সভায় বক্তারা বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয় সেজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও স্থানীয় সকল সম্প্রদায়ের মানুষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এ সময় বক্তারা আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমান কাল থেকে এখানে সকল ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে আসছে। এই সম্প্রীতি বজায় রেখে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more