অর্থের অভাবে চিকিৎসা নিতে পারেন না, এমন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পটুয়াখালীর বাউফলের নাজিরপুর ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। এতে নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পেয়েছেন।
‘মানবতার কল্যাণে স্বাস্থ্যসেবা’ স্লোগানে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী চিকিৎসক ডা. জাকিয়া সুলতানা। এছাড়া বিভিন্ন মাদ্রাসার প্রধান, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম।
আয়োজকরা বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। অর্থের অভাবে যাতে কোনো অসহায় মানুষ চিকিৎসাবঞ্চিত না হন, সে লক্ষ্যেই স্থানীয় পর্যায়ে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষের দুঃখ-কষ্টে পাশে দাঁড়ানো এবং অসুস্থ ও অসহায় মানুষের চিকিৎসায় সহযোগিতার মাধ্যমে একটি মানবিক সমাজ গড়ে তোলাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
স্থানীয়দের মতে, প্রত্যন্ত এলাকার দরিদ্র মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার এমন উদ্যোগ তাদের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more