বিনা মূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিশেষ প্রশিক্ষণ, মিলবে দৈনিক ভাতাও
নভেম্বর ১৫, ২০২৬, ৫:৩৯ এ.এম
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: নভেম্বর ১৫, ২০২৬, ৫:৩৯ এ.এম
বিনা মূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিশেষ প্রশিক্ষণ, মিলবে দৈনিক ভাতাও
অ-অ+
অনলাইন ডেস্ক:
দেশের ৬৪ জেলার তরুণ সমাজকে আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে দক্ষ করে তুলতে সম্পূর্ণ বিনা মূল্যে বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তরের 'তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন' প্রকল্পের আওতায় এই দুই মাস মেয়াদি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া এই ব্যাচে অংশ নিতে পারবেন ১৮ থেকে ৩৫ বছর বয়সী আগ্রহী যুবকেরা। আগামী ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।
প্রশিক্ষণ সংক্রান্ত নির্দেশিকা অনুযায়ী, তৃতীয় ব্যাচের এই কোর্সটি চলবে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন ৬ ঘণ্টা করে মোট ৫০ দিনে ৩০০ ঘণ্টার নিবিড় প্রশিক্ষণ পাবেন অংশগ্রহণকারীরা। এই কার্যক্রমে আবেদনের জন্য প্রার্থীকে কমপক্ষে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ও আইসিটি বিষয়ে প্রাথমিক জ্ঞান থাকতে হবে। তাছাড়া কম্পিউটার প্রযুক্তিতে মৌলিক ধারণা এবং ইংরেজি ভাষায় দক্ষ প্রার্থীরা বাছাই প্রক্রিয়ায় অগ্রাধিকার পাবেন। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট ওয়েবসাইট ([www.dydaiproject.com/apply](https://www.dydaiproject.com/apply)) এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
এই প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য কোনো ফি নেওয়া হবে না। উল্টো অনাবাসিক প্রশিক্ষণার্থীদের প্রতিদিন যাতায়াত বাবদ ২০০ টাকা ভাতা প্রদান করা হবে এবং প্রশিক্ষণ চলাকালীন প্রতিদিন খাবারের সুব্যবস্থাও থাকবে। কোর্স সফলভাবে শেষ করার পর উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হবে। দেশজুড়ে চার্চটি প্যাকেজের মাধ্যমে বিভিন্ন আইটি প্রতিষ্ঠানের সহযোগিতায় এই বিশাল কর্মশালা বাস্তবায়ন করা হচ্ছে, যা বেকার তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more