নিয়োগ হবে ১০ হাজার পুলিশ সদস্য- স্বরাস্ট্রমন্ত্রী

Date: 2026-02-26
news-banner

অনলাইন ডেক্স:

পুলিশ বাহিনীতে আরও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, পুলিশ বাহিনীর জনবল বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া সাপেক্ষে দ্রুত সময়ের মধ্যে ১০ হাজার কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। পাশাপাশি সাব-ইন্সপেক্টর (এসআই) পদে নিয়োগ এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশন-এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে নিয়োগ যথাসময়ে সম্পন্ন করা হবে।

তিনি আরও জানান, সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা কমিটি পুনর্গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়নে সংশ্লিষ্টদের কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া পুলিশ সার্জেন্ট পদে বিদ্যমান ১৮০টি শূন্য পদ দ্রুত পূরণের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষার মাধ্যমে শিগগিরই এসব পদে নিয়োগ সম্পন্ন করা হবে বলে জানান মন্ত্রী।


তথ্য-বিডি প্রতিদিন

বিডিফেস/শিমু

Leave Your Comments