প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ২৩, ২০২৬, ১০:২৩ এ.এম
নিরাপদ জলসীমায় পৌঁছেছে ‘বাংলার জয়যাত্রা
অ-অ+
অনলাইন ডেস্ক: বিএসসি সূত্র জানিয়েছে, জাহাজে
থাকা ৩১ জন বাংলাদেশি নাবিক ও ক্রু সদস্য সুস্থ ও নিরাপদ রয়েছেন। বর্তমানে জাহাজটি
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের দিকে অগ্রসর হচ্ছে, যেখানে প্রয়োজনীয় জ্বালানি
সংগ্রহের পর দক্ষিণ আফ্রিকার কেপটাউনগামী যাত্রা পুনরায় শুরু করবে। চলতি বছরের ফেব্রুয়ারিতে পারস্য
উপসাগরে প্রবেশের পর থেকেই নানা জটিল পরিস্থিতির মুখোমুখি হয় বাংলার জয়যাত্রা। আঞ্চলিক
উত্তেজনা এবং সামুদ্রিক নিরাপত্তা ঝুঁকির কারণে নির্ধারিত রুটে চলাচল ব্যাহত হয়। এক
পর্যায়ে হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করলে নিরাপত্তাজনিত কারণে জাহাজটিকে ফিরে গিয়ে
ওমান উপকূলে অপেক্ষা করতে হয়। পরিস্থিতির উন্নতি না হওয়ায় জাহাজটির
যাত্রা দীর্ঘ সময় স্থগিত থাকে। এতে নাবিকদের পাশাপাশি তাদের পরিবারও চরম উদ্বেগের মধ্যে
দিন কাটায়। সাম্প্রতিক সময়ে উপসাগরীয় অঞ্চলে
বাণিজ্যিক জাহাজ চলাচলের পরিবেশ কিছুটা স্থিতিশীল হওয়ায় নতুন করে যাত্রার অনুমতি পায়
বাংলার জয়যাত্রা। নির্ধারিত নিরাপত্তা প্রটোকল অনুসরণ করে জাহাজটি সফলভাবে হরমুজ প্রণালী
পেরিয়ে যায়। বিএসসি কর্মকর্তারা জানিয়েছেন,
জাহাজটির নিরাপদ অগ্রযাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্ট আন্তর্জাতিক কর্তৃপক্ষের সঙ্গে
নিয়মিত যোগাযোগ রাখা হয়েছিল। সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী জাহাজ ও নাবিকদের কোনো ধরনের
ঝুঁকি নেই। ফুজাইরা বন্দরে জ্বালানি ও প্রয়োজনীয়
সরবরাহ সংগ্রহের পর জাহাজটি দক্ষিণ আফ্রিকার কেপটাউন বন্দরের উদ্দেশে যাত্রা শুরু করবে।
জাহাজটিতে বহন করা সার আন্তর্জাতিক বাজারে সরবরাহের জন্য নির্ধারিত গন্তব্যে পৌঁছানো
হবে বলে জানা গেছে। সামুদ্রিক বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক
জ্বালানি ও বাণিজ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ করিডর হরমুজ প্রণালী। দীর্ঘ প্রতীক্ষার
পর এই রুট নিরাপদে অতিক্রম করতে পারা বাংলাদেশের নৌপরিবহন খাতের জন্য একটি ইতিবাচক
ও স্বস্তিদায়ক ঘটনা। তথ্য: নয়া দিগন্ত/ বিডিফেস মেহেদী হাসান
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more