পটুয়াখালীর বাউফল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বাউফল পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
গণসংযোগকালে হুমায়ুন কবির স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি ভোটারদের কাছে গিয়ে তাদের এলাকার বিভিন্ন সমস্যা, নাগরিক সুবিধার ঘাটতি এবং প্রত্যাশার কথা শোনেন। পাশাপাশি পৌরসভার উন্নয়ন ও নাগরিক সেবা নিয়ে তাদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় মেয়র প্রার্থী হুমায়ুন কবির বলেন, পৌরবাসীর সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে তাদের সমস্যা ও প্রত্যাশা জানতে তিনি নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন। নির্বাচিত হলে পৌরবাসীর কল্যাণে কাজ করার পাশাপাশি নাগরিক সেবা আরও সহজলভ্য ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, পৌরসভার উন্নয়নে সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দেওয়া হবে। এলাকার রাস্তাঘাট, ড্রেনেজ, পানি নিষ্কাশন, পরিচ্ছন্নতা, সড়কবাতি ও অন্যান্য নাগরিক সমস্যাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।
গণসংযোগের সময় স্থানীয় ভোটারদের সঙ্গে তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেন এবং তাদের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং তার সমর্থকেরা উপস্থিত ছিলেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more