অভিনেতার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Date: 2026-03-01
news-banner

অনলাইন ডেক্স:

জনপ্রিয় ছোটপর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইভনাথ খান ইকরার মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর পৌনে ১২টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ ধারণা করছে, ইকরা আত্মহত্যা করেছেন।
পল্লবী থানা ও হাসপাতাল সূত্রে ঘটনার যে বিবরণ পাওয়া গেছে, দুপুর পৌনে ১২টার দিকে পরিবারের সদস্যরা ইকরাকে ঘরের ভেতর গলায় দড়ি দেওয়া অবস্থায় দেখতে পান। দ্রুত তাঁকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ হাসপাতালে পৌঁছায়। বর্তমানে বাসার সিসিটিভি ফুটেজসহ অন্যান্য আলামত সংগ্রহের কাজ চলছে।
কুর্মিটোলা হাসপাতাল থেকে এসআই হুমায়ূন আহমেদ জানিয়েছেন,পুলিশের একটি বিশেষ টিম হাসপাতালে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
২০১০ সালের ৯ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন জাহের আলভী ও ইকরা। তাঁদের সংসারে একটি সন্তান রয়েছে। জানা গেছে, ঘটনার সময় অভিনেতা জাহের আলভী একটি শুটিংয়ের কাজে নেপালে অবস্থান করছিলেন।
 

তথ্য-বিডিপ্রতিদিন

Leave Your Comments