বাউফল পটুয়াখালী প্রতিনিধি
: পটুয়াখালীর বাউফলে আলমাস
মৃধা (৩২) নামে এক টলি চালকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি
হয়েছে। বুধবার (২৮ মে) সকালে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ছয়হিসা তাতেরকাঠি এলাকার একটি
ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আলমাস মৃধা উপজেলার
নাজিরপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ছয়হিসা তাতেরকাঠি গ্রামের মৃত সিরাজ মৃধার ছেলে। তিনি
পেশায় একজন টলি চালক ছিলেন। তার পরিবারে স্ত্রী শিলা (২৬), এক ছেলে আয়ান (২) ও এক মেয়ে
আরিফা (৭) রয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে,
মঙ্গলবার (২৭ মে) রাত ১১টার দিকে স্বামী-স্ত্রী ঘুমিয়ে পড়েন। রাত ১২টার পর আলমাস ঘুম
থেকে উঠে ঘরের সামনে বসে মোবাইল ফোন ব্যবহার করছিলেন। পরে ভোরে স্ত্রী ঘুম থেকে উঠে
স্বামীকে পাশে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পাশের কক্ষের দরজা ভেতর থেকে
বন্ধ দেখতে পেয়ে তিনি দরজা খোলার চেষ্টা করেন। দরজা না খুললে পাশের থাই গ্লাসের জানালা
দিয়ে ভেতরে তাকিয়ে স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয় লোকজনকে ডাকলে তারা
পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে
পৌঁছে দরজা খুলে মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের দাবি, আলমাস
মৃধার সঙ্গে ফারজানা নামের এক বিবাহিত নারীর পরকীয়া সম্পর্ক ছিল। এ ঘটনাকে কেন্দ্র
করে পারিবারিক কলহ চলছিল বলেও জানা গেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া
যায়নি। এ বিষয়ে বাউফল থানা অফিসার
ইনচার্জ (ওসি) জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শেষে
মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more