পোশাকখাতে শ্রমিক অসন্তোষ: ৩য় দিনে চার শতাধিক কারখানায় ছুটি
নভেম্বর ০৩, ২০২৬, ৪:১৯ এ.এম
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: নভেম্বর ০৩, ২০২৬, ৪:১৯ এ.এম
পোশাকখাতে শ্রমিক অসন্তোষ: ৩য় দিনে চার শতাধিক কারখানায় ছুটি
অ-অ+
অনলাইন ডেস্ক:
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে টানা তৃতীয় দিনের মতো রাজপথে নেমেছেন পোশাকশ্রমিকেরা। গত সোমবার গাজীপুর, সাভার, আশুলিয়া, মিরপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্প এলাকায় বিক্ষোভ, সড়ক অবরোধ, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে ও নিরাপত্তা নিশ্চিত করতে শিল্পপুলিশের তথ্যমতে আশুলিয়ার ২৬৪টি ও গাজীপুরের ১৫০টিসহ মোট ৪১৪টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। বিজিএমইএর তথ্যানুযায়ী, গাজীপুর, ঢাকা ও আশুলিয়াসহ বিভিন্ন অঞ্চলে প্রায় ৬৭৯টি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রেখে বেরিয়ে যান। কোথাও কোথাও পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ এবং যানবাহনে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে। আন্দোলন নিয়ন্ত্রণে গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি ও ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়। সংঘর্ষে পুলিশ, বিজিবি সদস্য ও সাংবাদিকসহ অনেকে আহত হয়েছেন। সহিংসতার ঘটনায় গাজীপুরের তিনটি থানায় প্রায় ৩ হাজার ৬০০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ এবং ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে; সাভারেও চারজনকে আটক করা হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা না হওয়া পর্যন্ত শ্রমিকেরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন, যদিও সরকার পরিস্থিতি পর্যালোচনায় নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more