পটুয়াখালীর ইউনিয়ন পরিষদে প্রায় দুই কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
Date: 2026-06-09
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ০৯, ২০২৬, ৬:২৯ এ.এম
পটুয়াখালীর ইউনিয়ন পরিষদে প্রায় দুই কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
অ-অ+
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী সদর উপজেলার ২ নম্বর বদরপুর ইউনিয়ন পরিষদে ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ মে) সকাল সাড়ে ১০টায় ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত বাজেট ঘোষণাসভায় নতুন অর্থবছরের জন্য ১ কোটি ৮০ লাখ ৫০ হাজার ৫০০ টাকার বাজেট উপস্থাপন করা হয়। ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রিপন চন্দ্র শীল বাজেট পাঠ করেন। বাজেটে ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, জনসেবা কার্যক্রম এবং প্রশাসনিক ব্যয়ের খাতসমূহ তুলে ধরা হয়। সভায় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান-২ মো. বাবুল হোসাইন, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, এসডিএ এনজিওর প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গ্রাম পুলিশ সদস্যসহ হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. ফারুক এবং প্রশাসনিক কর্মকর্তা রিপন চন্দ্র শীল। বক্তারা আশা প্রকাশ করে বলেন, ঘোষিত বাজেট বাস্তবায়নের মাধ্যমে ইউনিয়নের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং জনগণ আরও কার্যকর সেবা পাবে। উপস্থিত স্থানীয় বাসিন্দারাও বাজেটকে জনবান্ধব ও উন্নয়নমুখী হিসেবে অভিহিত করেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more