প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ১৫, ২০২৬, ৪:১৮ এ.এম
প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান আজ
অ-অ+
অনলাইন ডেস্ক:
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার (১৫ জুলাই ২০২৬) ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সকাল ১০টায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান করবেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এই অনুষ্ঠানের বিষয়ে আগের দিন মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়।
মূলত সরকারের নির্বাচনী ইশতেহারের ১৭ ও ১৮ নম্বর অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে শিশুদের প্রতিভা ও মননশীলতার বিকাশের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই লক্ষ্যে ৩য় থেকে ৫মি শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে দেশব্যাপী ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ, কাবিং ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উপজেলা পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত বিস্তৃত এই প্রতিযোগিতায় দেশের প্রায় ২ কোটি ১৮ লাখ ২৮ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিভিন্ন ধাপ পেরিয়ে চূড়ান্তভাবে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষার্থীদের হাতে এই সম্মানসূচক পদক তুলে দেওয়া হবে।
শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ গুণী শিক্ষক ও সেরা প্রতিষ্ঠানকেও পুরস্কৃত করা হবে। এর অংশ হিসেবে ব্যক্তি পর্যায়ে ১৫টি ক্যাটাগরিতে ১২ হাজার ৩৮৪ জন এবং প্রতিষ্ঠান পর্যায়ে দুটি ক্যাটাগরিতে ৬৫ হাজার ৫৪৬টি প্রতিষ্ঠানের মধ্য থেকে নির্বাচিত শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই সম্মাননা দেওয়া হবে।
পদক ও সম্মাননা প্রদানের পাশাপাশি অনুষ্ঠানে আরও একটি বিশেষ কর্মসূচি রয়েছে। প্রধানমন্ত্রী আজ এই অনুষ্ঠানে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে একটি বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচিরও আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more